স্পোর্টস ডেস্ক, ১৪ মার্চ : বায়ার্ন মিউনিখের মাঠে ফিরতি লেগে ২-০ গোলে জিতেও বুধবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হলো আর্সেনালকে। এতে করে ১৭ বছরের মধ্যে প্রথমবারের মতো ইংল্যান্ডের কোনো ক্লাবকে ছাড়াই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল গড়াবে এবার। তৃতীয় মিনিটে অলিভিয়ের গিরাউড দলকে এগিয়ে নেন।
Thursday, March 14, 2013
Tuesday, March 12, 2013
প্রথম বাংলাদেশি হিসেবে দ্বিশতক মুশফিকের
স্পোর্টস ডেস্ক : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিশতক পেলেন মুশফিকুর । পঞ্চম উইকেটে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকের রেকর্ড ২৬৭ রানের জুটি হয়। আশরাফুল ১৯০ রানে সাঝঘরে ফিরলে নাসির হোসেন এসে জুটি বাঁধেন অধিনায়কের সঙ্গে। তৃতীয় দিনের খেলা শেষে অবিচ্ছিন্ন ছিল আশরাফুল-মুশফিক জুটি। আশলাফুল ১৮৯ আর মুশফিক ১৫২ রানে অপরাজিত থেকে চতুর্থদিন সকালে ব্যাট করতে আসেন।
Sunday, March 10, 2013
গলে টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের
ঢাকা: গলে টেস্টে আগে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছিলো শ্রীলঙ্কা। জবাবটা ভালই দিচ্ছে বাংলাদেশ। তৃতীয় দিনে মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিমের শতক ও রেকর্ড জুটিতে ফলোঅন এড়িয়ে প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছে সফরকারীরা।
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে.
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪ (১৩৬ ওভার)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫৭০/৪ ডিক্লে.
বাংলাদেশ প্রথম ইনিংস: ৪৩৮/৪ (১৩৬ ওভার)
Thursday, February 28, 2013
নতুনদের দিকে তাকিয়ে মাহমুদুল্লাহ
ক্রীড়া ডেস্ক : দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে বৃহস্পতিবার পৌনে একটায় শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৮ মার্চ গলে প্রথম টেস্ট শুরু। এর আগে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, “নতুনদের নিজেদের প্রমাণের দারুণ একটি সুযোগ। পুরনোদের দায়িত্ব বেশি নিতে হবে, তবে নতুনরা তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের খুব ভালো সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কা নিজের মাটিতে খুব শক্ত প্রতিপক্ষা।
Tuesday, January 29, 2013
চিটাগং কিংসে নেই চট্টগ্রামের খেলোয়াড়, হতাশ দর্শক
চট্টগ্রাম: স্পোর্টস ডেস্ক : দেশি-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করলেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০’র দ্বিতীয় আসরের চট্টগ্রাম পর্বে চট্টগ্রামের কোন খেলোয়াড়কে স্থান দেয়নি ‘চিটাগং কিংস’। এর ফলে ক্ষোভে, অপমানে অনেক উদীয়মান তরুণ খেলোয়াড়সহ বিভিন্ন ক্রিকেট একাডেমির কোচরা সোমবারের খেলা উপভোগ করতে মাঠে যাননি। ভালো ক্রিকেট খেলে জাতীয় দলে স্থান করে নেয়া চট্টগ্রামের ক্রিকেটারদের দলে না নেয়ায় তরুণ খেলোয়াড়রা যেমন হতাশ হয়েছেন, তেমনি দর্শকদের মধ্যে বিরাজ করছে হতাশা ও ক্ষোভ। তারা বলছেন, চট্টগ্রামে আর্ন্তজাতিক মানের খেলোয়াড় থাকা স্বত্বেও তাদের দলে না নেওয়ায় আমরা হতাশ। চট্টগ্রামের খেলোয়াড়দের বাদ দেয়ার কারণেই প্রথম ম্যাচে ‘চিটাগং কিংস’‘ হেরেছে বলে মনে করছেন তারা।
Tuesday, January 22, 2013
বাংলাদেশ সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়ন
স্পোর্টস ডেস্ক,২১ জানুয়ারি : দ্বিতীয় সাউথ এশিয়ান বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৬৯-৫৪ পয়েন্টে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। রানার্স আপ হয়েছে পাকিস্তান এবং তৃতীয় স্থান অর্জন করেছে নেপাল। আগের দিনে পাকিস্তানকে হারিয়ে চাম্পিয়ন হয়েই ছিল বাংলাদেশ বাস্কেটবল দল। লিগের শেষ খেলায় মালদ্বীপের সাথে শুধু নিয়ম রক্ষা আর অপরাজিত থাকার লড়াই। ম্যাচের শুরুতে মালদ্বীপের স্ট্রাইকারদের কাছে কিছুটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে বেশিক্ষণ নয়। একটু পরেই খেলায় দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ।
Subscribe to:
Posts (Atom)





